ডেস্ক রিপোর্ট

২২ জানুয়ারি ২০২২, ১:১৭ অপরাহ্ণ

মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, নিহত ৭

আপডেট টাইম : জানুয়ারি ২২, ২০২২ ১:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে একটি বহুতল ভবনে আগুন লাগায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি মুম্বাইয়ের তারদেও এলাকার একটি ২০ তলার আবাসিক ভবন। শনিবার সকাল ৭ টার দিকে কমলা বিল্ডিং নামের ওই ভবনটির ১৮ তলায় আগুন লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ফুটেজে দেখা গেছে, ভবনের উপর তলার জানালাগুলো থেকে কালো ধোঁয়া কুন্ডলি পাকিয়ে ওপরে উঠছে, চোখে পড়েছে ভেতরের আগুনের শিখাও।

(বিস্তারিত আসছে)

শেয়ার করুন