ডেস্ক রিপোর্ট

২২ জানুয়ারি ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ

উ.প্রদেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী

আপডেট টাইম : জানুয়ারি ২২, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক ::  ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী।
শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে গণমাধ্যমের এক সাক্ষাৎকারের পরই রাজনৈতিক অঙ্গনে এই বিষয় নিয়ে ছড়িয়ে পড়ে আলোচনা।

কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে কংগ্রেসের একটি ইশতেহার প্রকাশের কর্মসূচি ছিল গতকাল শুক্রবার। সেখানেই প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে? উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘আপনি কি অন্য কোনো মুখ দেখতে পাচ্ছেন?’ প্রিয়াঙ্কার এ কথায়ই জল্পনা ছড়ায়, তিনিই হতে চলেছেন উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ।

তবে সাক্ষাৎকারে এধরনের ইঙ্গিত দিলেও এরপরই কংগ্রেস নেত্রী জানান, সাক্ষাৎকারদাতার কথার পেছনে এই উত্তর দিয়েছেন তিনি। তবে এসবের পরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা বাতিল করেননি প্রিয়াঙ্কা।

আসন্ন উত্তর প্রদেশ নির্বাচনকে ঘিরে দেশটিতে বাড়ছে উত্তেজনা। বিজেপির যোগী আদিত্যনাথের পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার কথা জানিয়েছেন সমাজবাদী দলের অখিলেশ যাদব। প্রিয়াঙ্কা অংশ নেয়ার কথা নিশ্চিত করলে তিনি হবেন মুখ্যমন্ত্রী পদের তৃতীয় প্রার্থী। শুক্রবার সকালেই রাহুল গান্ধীর উপস্থিতিতে নির্বাচন ঘিরে তরুণদের জন্য ইশতেহার ঘোষণা করেন প্রিয়াঙ্কা।

ফেব্রুয়ারিতে ৭ ধাপে শুরু হবে উত্তর প্রদেশ নির্বাচনের ভোট গ্রহণ।

শেয়ার করুন