ডেস্ক রিপোর্ট

২১ জানুয়ারি ২০২২, ১:১০ পূর্বাহ্ণ

গভীর রাতে শাবিপ্রবিতে হাজারো শিক্ষার্থীর মশাল মিছিল

আপডেট টাইম : জানুয়ারি ২১, ২০২২ ১:১০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কয়েক শ শিক্ষার্থী মশাল মিছিল করেছেন। তারা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

এ দিকে আমরণ অনশনরত আরো এক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। ২৪ শিক্ষার্থীর আমরণ অনশনের ৩০ ঘন্টা পেরিয়েছে। এ পর্যন্ত অসুস্থ হয়েছেন আটজন।

বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া আমরণ অনশনের ৩০ ঘণ্টা পেরোবার আগে ৫ জন শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে আরও ৯ জন অনশনরত শিক্ষার্থীকে।

আন্দোলনকারীদের একজন মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত কোনো অনশনকারী শিক্ষার্থী অনশন ভাঙেননি। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা চিকিৎসকদের অনুরোধেও অনশন ভাঙেননি। যতক্ষণ পর্যন্ত না উপাচার্য পদত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত আর কোনো কারণেই অনশন কর্মসূচি বন্ধ হবে না।’

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে হল থেকে কয়েক শ শিক্ষার্থী বের হয়ে মশাল মিছিল করেন। তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিলে ছাত্রলীগের কর্মীরাও অংশ নেন।

 

শেয়ার করুন