ডেস্ক রিপোর্ট

২০ জানুয়ারি ২০২২, ৩:২৭ অপরাহ্ণ

শাবিপ্রবিতে অনশনে অসুস্থ এক শিক্ষার্থী হাসপাতালে

আপডেট টাইম : জানুয়ারি ২০, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অনশনস্থলে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর একটার দিকে অ্যাম্বুল্যান্সযোগে তাকে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরীন এ তথ্য নিশ্চিত করেছেন।

অসুস্থ শিক্ষার্থী কাজল দাস বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যকে দায়ী করে শিক্ষার্থীরা চতুর্থদিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেন বিভিন্ন বিভাগের ২৪ জন শিক্ষার্থী

শেয়ার করুন