ডেস্ক রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি ন্যাক্কারজনক হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিবাদ সমাবেশ।
আজ বুধবার, ১৯ জানুয়ারি বেলা ১২টায় ক্যাম্পাসের মিডিয়া চত্ত্বরে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেরোবি শাখা।
সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমুর সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য যুগেশ ত্রিপুরা, শিক্ষার্থী খোকন, সাবিনা প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, শাবিপ্রবিতে প্রশাসনের মদদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা বিছিন্ন কোন ঘটনা নয়ই। সারাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো আবাসিক হলগুলো সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের দখলদারিত্ব ও নানা অব্যবস্থাপনার জন্য শিক্ষার পরিবেশ নেই। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলায় নিন্দা ও শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা
প্রত্যাহারের দাবি জানাই। তিনি আরো বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্বশাসন না থাকায় এহেন ঘটনা পুনঃরাবৃত্তি হচ্ছে। সেজন্য সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় পুনস্বায়ত্বশসনের দাবি জানান।
বেরোবি ছাত্রফ্রন্টের সভাপতি রিনা বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধামাচাপা দেয়ার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। তিনি শিক্ষার্থীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ আন্দোলনে সংহতি জানায়।
সমাবেশে আরো বলেন, বেরোবিতে সাধারণ শিক্ষার্থীরা অনেক সমস্যায় জর্জরিত, সেশনজট, ক্যাফেটেরিয়ায় খাবারের অতিরিক্ত দাম, দীর্ঘদিন থেকে গেট নির্মাণ না করা, নির্মাণাধীন সকল অবকাঠামো সম্পন্নর দাবি জানায়। তিনি বেরোবি প্রশাসনকে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এসকল দাবি পুরণের উদাত্ত আহ্বাবান জানায়।
অন্যান্য বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো উন্মুক্ত জায়গা, সেখানে অন্যায় হলে প্রতিবাদ হবে। তারা বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের উপর অন্যায় হয়েছে সেজন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আমরা আন্দোলনে হামলা ও মামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।