ডেস্ক রিপোর্ট

৮ জানুয়ারি ২০২২, ২:১৮ অপরাহ্ণ

জয়পুরহাটে প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : জানুয়ারি ৮, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জয়পুরহাটে প্রতারক চক্রের ৬ সদস্যকে জাল মুদ্রা ও প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে শহরের পাঁচুরমোড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা বংশাল থানার বাগডাসালেন গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে এসএস আলিম (৫০), ঢাকা শিল্পাঞ্চল থানার নাখালপাড়া গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে মো. টিটু মিয়া(৪৮), গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার বেজরা গ্রামের মৃত আকমল ভূইয়ার ছেলে মো. মিন্টু ভূইয়া (৩৮), ফিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হরিণপালা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মাহফুজ হাওলাদার (৩৫), নোয়াখালী জেলার সাথুরাম থানার পূর্ব মহোদুলি গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে ফজলুল হক (৪৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার নওদাপাড়া গ্রামের এনামুল হক জেল্টের ছেলে শাহিন উদ্দিন মিলন (৩০)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এবং পেশায় তারা গার্মেন্টসে কাজ করেন। তারা জাল কয়েন বিক্রি করে যেগুলো খুব দামি এবং উচ্চ বিকিরণ পদার্থ দিয়ে তৈরি বলে প্রতারণা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাল মুদ্রা ৩টি, ১টি রাসায়নিক পদার্থ বোতল, নিশান কার- ১টি, জাল চেক-১টি (১৩ লাখ টাকার), মোবাইল-১১টিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন