ডেস্ক রিপোর্ট

৬ জানুয়ারি ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ

বিআরটিসি বাসের ধাক্কায় আটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট টাইম : জানুয়ারি ৬, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুমিল্লার লাকসাম উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী সড়কের কালিয়াচো এলাকায় ঘটনাটি ঘটে।

লাকসাম হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জসীমউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। তিন যাত্রী আহত হয়েছেন। বিআরটিসি বাসটি কুমিল্লামুখী ছিল। আহতরা শঙ্কমুক্ত রয়েছেন।

শেয়ার করুন