ডেস্ক রিপোর্ট

৫ জানুয়ারি ২০২২, ২:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশের জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট টাইম : জানুয়ারি ৫, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি এম. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্র প্রধান ও ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন