ডেস্ক রিপোর্ট
৪ জানুয়ারি ২০২২, ১২:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দেশে কিংবা বিদেশে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে কখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সাফল্য বলতে ঘরের মাঠে পাওয়া ড্র। নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে সেই ড্র করাটাও যেন দূরের মরীচিকা। সেই বাংলাদেশই এখন জাগিয়েছে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের উজ্জ্বল সম্ভাবনা।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টের চার দিন শেষে চালকের আসনে রয়েছে বাংলাদেশই। ম্যাচের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। তাদের লিড এখন ১৭ রানের, হাতে আছে আর ৫টি উইকেট।
বুধবার ম্যাচের শেষ দিনে নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করে দিয়ে সেই লক্ষ্য তাড়া করতে পারলেই ইতিহাসগড়া জয় পেয়ে যাবে বাংলাদেশ। আর এজন্য দরকার বোলিংয়ে আরও একটি ভালো সেশন। যা এনে দেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের প্রথম জয়।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড, প্রথম ইনিংস : ৩২৮/১০
বাংলাদেশ, ১ম ইনিংস : ৪৫৮/১০।
নিউজিল্যান্ড ২য় ইনিংস : ১৪৭/৫ (রস টেলর ৩৭ ও রাচিন রবীন্দ্র ৬ রানে অপরাজিত ; ইবাদত ৪ উইকেট, তাসকিন ১ উইকেট)
নিউজিল্যান্ড লিড- ১৭ রান।
# টেস্টের চতুর্থ দিন শেষে