ডেস্ক রিপোর্ট

৩ জানুয়ারি ২০২২, ২:১৩ অপরাহ্ণ

জাল সনদ নিয়ে চিকিৎসক : মাহমুদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট টাইম : জানুয়ারি ৩, ২০২২ ২:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চীনের তাঈশান মেডিকেল কলেজের সনদ জাল করে নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করা মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩ জানুয়ারি) অভিযুক্ত মাহমুদুলের আগাম জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠাতে আদেশ দেন আদালত।

এ মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতার করার জন্যে দুর্নীতি দমন কমিশন (দুদক), আইজিপি ও র‌্যাবকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

শেয়ার করুন