ডেস্ক রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২১, ৪:০৬ অপরাহ্ণ
বরিশাল প্রতিনিধি:: লঞ্চ দূর্ঘটনায় নিহত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা; সকল গণপরিবহনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ও সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করা, শেবাচিমে অবিলম্বে বার্ণ ইউনিট চালুসহ ৩ দফা দাবিতে বারিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ।
৩ দফা দাবিতে আজ শনিবার, ২৫ ডিসেম্বর সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্তরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা।
বাসদের জেলা সভাপতি ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, নজরুর ইসলাম খান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জোহরা রেখা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সাগর দাস আকাশ, বিজন শিকদার, লামিয়া সাইমুন।
নেতৃবৃন্দ বলেন, এভাবে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু, অনেকের নিখোঁজ এবং শতাধিক মানুষের অগ্নিদগ্ধের ঘটনায় সারাদেশের মানুষ শোকে স্তব্ধ। এইসব গণপরিবহনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ও পর্যাপ্ত সুরক্ষা সামগ্রি এবং কর্মচারিদের প্রশিক্ষণ থাকলে এই দূর্ঘটনার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যেত। আবার আহতদের বেশিরভাগকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও একটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিট ও বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে অগ্নিদগ্ধ রোগীরা।
নেতৃবৃন্দ অবিলম্বে সকল নিহত পরিবারকে আজীবন আয়ের সমপরিমান ক্ষতিপূরণ, আহতদের সকল ঔসধের ব্যবস্থা সরকারিভাবে করে সুচিকিৎসার ব্যবস্থাা করার দাবি জানান এবং অবিলম্বে শে-ই-বাংলা মেডিকেল কলেজে বার্ণ ইউনিট চালু ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।