ডেস্ক রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ৮:৫৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) ১৯৮৪ সনের ২৩ নভেম্বর প্রতিষ্ঠার পর সেই বিগত ১৯৯২ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি ( বামছাস)’র শিক্ষামূলক কার্যক্রমের অন্যতম প্রকল্প স্কলারশিপ পরীক্ষা বাংলাদেশের সিলেট বিভাগের মণিপুরী অধ্যুষিত সকল অঞ্চলে প্রতি বছর একযোগে অনুষ্ঠিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সিলেট বিভাগের মনিপুরী অধ্যুষিত হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিশগাঁও এর “বিশগাঁও মণিপুরী ক্লাব”, মৌলভী বাজার জেলার কমলগঞ্জ (ভানুগাছ) উপজেলার আদমপুর বাজারে অবস্থিত “তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়”, জুড়ী উপজেলার “ছোট ধামাই উচ্চ বিদ্যালয়”, কুলাউড়া উপজেলার নলডরী, ভান্ডারী গাঁও-এ অবস্থিত “মণিপুরী সাংস্কৃতিক একাডেমি”, শ্রীমঙ্গল উপজেলার “রামনগর মণিপুরী বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়”, এবং সিলেট জেলার সদর উপজেলার স্থানীয় “রাজা,জি,সি হাই স্কুল” সহ মোট ৬ টি কেন্দ্রে অদ্য ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে “প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা-২০২১” একযোগে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত পরীক্ষায় ৬ টি কেন্দ্রে প্রায় দেড় শতাধিক মণিপুরী শিক্ষার্থী অংশগ্রহন করছে।
অন্যান্য বছরের ন্যায় এবারের “প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা-২০২১”-এর সার্বিক পৃষ্ঠপোষকতা প্রদান করেন বামছাস’র প্রধান উপদেষ্টা, শিক্ষানুরাগী ও সমাজসেবক আমেরিকা প্রবাসী অসেম সত্যজিত সিংহ এবং বামছাস’র অন্যতম উপদেষ্টা, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এল. নন্দলাল সিংহ।
উক্ত পরীক্ষার সিলেট কেন্দ্রের পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন রাজা জি.সি. হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল মোমিত এবং বামছাস’র অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট নাট্যজন ও সমাজসেক এম.উত্তম সিংহ রতন। তাছাড়াও আরো উপস্থিত ছিলেন বামছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ. মনিলাল সিংহ এবং সাধারণ সম্পাদক এস. কেশব সিংহ।
এবারের ” প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা-২০২১”-এর চেয়ারম্যান হিসেবে পুষ্প দেবী সন্দীপা এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে থোকচম্ বিকি সিংহ গুরুদ্বায়িত্ব পালন করেন।
তাছাড়াও প্রতিটি কেন্দ্রে যারা গুরুদ্বায়িত্ব পালন করেন তারা হলেন- জু্ড়ি উপজেলার ছোট ধামাই কেন্দ্রে-ছোটধামাই হাই স্কুলের প্রধান শিক্ষক ও বামছাস’র অন্যতম উপদেষ্টা কবি অহৈবম রনজিত। কুলাউড়া উপজেলার নলডরী,ভান্ডারীগাঁও কেন্দ্রে-সিনিয়র শিক্ষক ও বামছাস’র অন্যতম উপদেষ্টা খোমদ্রাম বীরেন্দ্র সিংহ এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দ্বায়িত্ব পালন করেন অনামিকা দেবী ধীরা। কমলগঞ্জ উপজেলার ভানুগাছ কেন্দ্রে-বামছাস’র প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক ও সমাজসেক থোঙাম্ নবকুমার সিংহ এবং বামছাস’র সহ সভাপতি হিজম সুশীল। শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল কেন্দ্রে-বিশিষ্ট সমাজসেবক হিরন্ময় সিংহ হিরন এবং অজয় সিংহ। চুনারুঘাট উপজেলার বিশগাও কেন্দ্রে সার্বিক সহযোগিতা করেন বামছাস’র উপদেষ্টা শেরাম প্রমোদ এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়ীত্ব পালন করেন ময়েংবম মুকেশ ও দিবাকর সিংহ।
এবারের স্কলারশিপ পরীক্ষাকে সাফল্য মন্ডিত করার নিমিত্তে যারা আন্তরিক সহযোগিতা প্রদান করেন তারা হলেন- খোইস্নাম রজত, হিজম কিষাণ সিংহ, রনিক সিংহ, অনুরাগ রাজকুমার, রিমন সিংহ,শচীন সিংহ, প্রমুখ।
সিলেট পরীক্ষা কেন্দ্রের কক্ষ নিয়ন্ত্রকের(পরিদর্শক) দায়ীত্ব পালন করেন য়ুম্নাম স্নিগ্ধা ও এইচ. পল্লবী দেবী।