ডেস্ক রিপোর্ট

২২ ডিসেম্বর ২০২১, ৪:১০ অপরাহ্ণ

শিক্ষক বদলিতে জাতীয়করণের সঙ্গে সমন্বয় চায় কমিটি

আপডেট টাইম : ডিসেম্বর ২২, ২০২১ ৪:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রাথমিকের শিক্ষক বদলিতে পূর্বের সরকারি ও জাতীয়করণ করা বিদ্যালয়ের মধ্যে সমন্বয় চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (২২ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে।

বৈঠকে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে যেন বিদ্যালয়ে আসে সে লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম অংশ নেন।

 

শেয়ার করুন