ডেস্ক রিপোর্ট

২১ ডিসেম্বর ২০২১, ৮:৩২ অপরাহ্ণ

শহীদজায়া বেগম মুশতারী শফির মৃত্যুতে বাসদের শোক

আপডেট টাইম : ডিসেম্বর ২১, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শহীদজায়া বীরমুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

আজ মঙ্গলবার, ২১ ডিসেম্বর সংবাপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি গভীর শোক প্রকাশ করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, বেগম মুশতারী শফি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক। তিনি ছিলেন আপাদমস্তক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সংগঠক হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন।
বেগম মুশতারী শফি নারী মুক্তি আন্দোলনের একজন সক্রিয় নেতা হিসেবে ভূমিকা পালন করেন। বিভিন্ন লেখনির মাধ্যমেও তিনি নারী মুক্তি, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা দেশবাসীর কাছে তুলে ধরেছেন আমৃত্যু।

বেগম মুশতারী শফির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর মরদেহে বাসদের পুষ্পমাল্য অর্পণ

শহীদ জায়া বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতরী শফির প্রতি বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আজ ২১ ডিসেম্বর ২০২১ সকাল ১১টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর শরীদ ফিরোজ, কমরেড রাজেকুজ্জামান রতন, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালীসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন