ডেস্ক রিপোর্ট

১৮ ডিসেম্বর ২০২১, ৭:১৩ অপরাহ্ণ

‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

আপডেট টাইম : ডিসেম্বর ১৮, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  পরমাণু অস্ত্রবাহী নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। শনিবার ওড়িশা উপকূল থেকে অগ্নি সিরিজের এ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

এনডিটিভি জানিয়েছে, মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্রটি এক থেকে দুই হাজার কিলোমিটারের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ওয়্যারহেড ওজন দেড় হাজার থেকে তিন হাজার কিলোগ্রামের মধ্যে।

এতে পরমাণু সক্ষম কৌশলগত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম-এ অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উচ্চ স্তরের নির্ভুলতার সঙ্গে তার সব মিশনের উদ্দেশ্য পূরণ করেছে।

এর আগে পরমাণু অস্ত্রবহন ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ পরীক্ষার পর পাশাপাশি অত্যাধুনিক দূরপাল্লার গাইডেড বোমার পরীক্ষাও চালিয়েছে ভারত।

 

শেয়ার করুন