ডেস্ক রিপোর্ট

১৪ ডিসেম্বর ২০২১, ৯:৫৮ অপরাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাসদের শ্রদ্ধাঞ্জলী অর্পন

আপডেট টাইম : ডিসেম্বর ১৪, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

‌অধিকার ডেস্ক:: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোর ৬টায় বাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

১৪ ডিসেম্বর (মঙ্গলবার ) সকাল ১০:০০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ৯:৩০ টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ, কমরেড রাজেকুজ্জামান রতন ও ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী, নগর নেতা খালেকুজ্জামান লিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন