ডেস্ক রিপোর্ট

১১ ডিসেম্বর ২০২১, ১১:০৭ অপরাহ্ণ

বানিয়াচং’য়ে দুই গরু চোর গ্রেফতার

আপডেট টাইম : ডিসেম্বর ১১, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে গরু চোর চক্রের ০২ (দুই) জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তারাসই গ্রামের কিসমত উল্লা’র পুত্র শফিউল্লাহ ওরফে সুফি মিয়া (৪৯) ও একই গ্রামের মৃত রফিক উল্লা’র মোহাম্মদ আলী (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৮ ডিসেম্বর বুধবার গভীর রাতে উপজেলার শরীফখানী গ্রামের সাবাজুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি গরু চুরি করে। এ সময় ২টি গরু মধ্যে ১টি গাভী গরু সাবাজুর রহমানের বাড়ী থেকে অনুমান ২০০ গজ পূর্বে খালি জায়গায় জবাই করে চামড়া রেখে মাংস নিয়ে যায়। এই ঘটনায় সাবাজুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে বানিয়াচং থানায় নিয়মিত মামলা রুজু হয় ৷

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, এই ঘঠনার অভিযোগের বিত্তিতে ১০ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে অভিযান পরিচালনা করে উভয় চোরদের গ্রেফতার করা হয়। এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামীগন ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে সেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

শেয়ার করুন