ডেস্ক রিপোর্ট

১১ ডিসেম্বর ২০২১, ১২:৪১ পূর্বাহ্ণ

জেলা পর্যায়ে জয়ীতা সম্মাননার সফল জননী সালেহা বেগম

আপডেট টাইম : ডিসেম্বর ১১, ২০২১ ১২:৪১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বের) সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রাপ্ত ৪ জন নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে সফল জননী ক্যাটাগরীতে ‘জয়ীতা’ সম্মাননা লাভ করেছেন বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামের রত্মগর্ভা মা সালেহা বেগম।

তিনি দেশসেরা চক্ষু ও রেটিনা বিশেষজ্ঞ ও গণসংগীত শিল্পী ডা. জহিরুল ইসলামের (জহির অচিনপুরী) গর্ভধারিণী মা।

শেয়ার করুন