ডেস্ক রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১১:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :: ছাত্র নেতা অনিক কুমার দাসকে সভাপতি ও আনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১২ সদস্য বিশিষ্ট ঢাকা নগর কমিটি গঠন করা হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার ১২ তম কাউন্সিলের মধ্য দিয়ে গঠিত কমিটির কমিটি পরিচিতি সভা আজ মঙ্গলবার সেগুনবাগিচাস্থ ভ্যানগার্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ ও সঞ্চালনা করেন ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক অনিক কুমার দাস।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রুখসানা আফরোজ আশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায়, ঢাকা নগরের সাবেক আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
সভা শেষে ১২তম কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি পরিচয় করিয়ে দেন সভার সভাপতি মুক্তা বাড়ৈ।
কমিটির সদস্যরা হলেন:
১.সভাপতি- অনিক কুমার দাস
২.সহ-সভাপতি -সুস্মিতা মরিয়ম
৩.সাধারণ- সম্পাদক -আনারুল ইসলাম
৪.সাংগঠনিক সম্পাদক -ইনজামামুল হক
৫.দপ্তর সম্পাদক -সোহাগী সামিয়া
৬.অর্থ সম্পাদক-,নিঝুম নাহার
৭.প্রচার সম্পাদক-মুশফিক আজীম
৮.স্কুল সম্পাদক-ফেরদৌস বাঁধন
৯.পাঠাগার সম্পাদক-মোহাম্মদ আলী তুষার।
সদস্য:
১০.সানজিদা হোসেন ইরা
১১.জাফরিন পৃথা
১২তহুরা খাতুন পিয়া।
কমিটি পরিচিতি সভায়, নতুন কমিটি গনপরিবহনের ভাড়া কমানো ও শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া। নিরাপদ সড়ক চাই আন্দোলনকে বেগবান করাসহ স্কুল,কলেজ এবং ঢাকার বিভিন্ন অঞ্চলের সকল শিক্ষার্থীর সংকট নিরসনে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।