ডেস্ক রিপোর্ট

৩০ নভেম্বর ২০২১, ৮:৫৮ অপরাহ্ণ

আগামীকাল থেকে শুরু হচ্ছে সম্মিলিত নাট্য পরিষদের দুইদিন ব্যাপী বিভাগীয় পথনাট্যোৎসব

আপডেট টাইম : নভেম্বর ৩০, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে ১লা ডিসেম্বর ও ২রা ডিসেম্বর দুইদিনব্যাপী বিভাগীয় পথনাট্যোৎসব শুরু হতে যাচ্ছে আগামীকাল বুধবার।

দুইদিন ব্যাপী সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে অংশ নিবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের নাট্য ও সাংস্কৃতিক প্রায় ১৯টি সংগঠনের শিল্পীবৃন্দ। আজ ১লা ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হবে নৃত্য, শিশুদের পরিবেশনায় নাটক ও বিভিন্ন নাট্যদলের পথনাটক প্রদর্শনী।

দুইদিন ব্যাপী সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে অংশ নিবে জীবন সংকেত হবিগঞ্জ, প্রতীক থিয়েটার হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রসেনিয়াম, সপ্তস্বর নাট্যদল, মৌলভীবাজার, উদীচী সিলেট, লিটল থিয়েটার সিলেট, কথাকলি সিলেট, নাট্যালোক (সুরমা) সিলেট, নাট্যনিকেতন সিলেট, নাট্যমঞ্চ সিলেট, নগরনাট, প্রতিবেশী নাট্যগোষ্ঠী সিওমেক সিলেট, নৃত্যশৈলী সিলেট, এমকা সিলেট, পাঠশালা সিলেট, মৃত্তিকায় মহাকাল ও থিয়েটার একদল ফিনিক্স।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত সিলেট বিভাগীয় পথনাট্যোৎসবে স্বাস্থ্যবিধি মেনে সকল নাট্যমোদী দর্শক, সুধীজন, সাংবাদিকবৃন্দসহ সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন