ডেস্ক রিপোর্ট

২৯ নভেম্বর ২০২১, ৯:৩৫ অপরাহ্ণ

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমান

আপডেট টাইম : নভেম্বর ২৯, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন মাওলানা সাজিদুর রহমান। তিনি এর আগে সংগঠনটির প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন।

সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে শূন্যপদ পূরণে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। সোমবার (২৯ নভেম্বর) শুরা কমিটির বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত।

হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ।

এর আগে দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম জিহাদী। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর বলেন, দুদিন আগে আব্বা হার্ট অ্যাটাক করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু বুঝতে পারেননি। শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে।

শেয়ার করুন