ডেস্ক রিপোর্ট

২৯ নভেম্বর ২০২১, ৯:৩২ অপরাহ্ণ

বাসে হাফ ভাড়া : মঙ্গলবার পরিবহন নেতাদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : নভেম্বর ২৯, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকা মহানগরীতে চলাচল করা বাসগুলোতে ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনটির দফতর সম্পাদক সামদানী খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরীর বাসে হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। এতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন