ডেস্ক রিপোর্ট

২৬ নভেম্বর ২০২১, ৬:৩৬ অপরাহ্ণ

ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ করে সমাজতন্ত্রের লক্ষ্যে সংগ্রাম বেগবান করতে হবে

আপডেট টাইম : নভেম্বর ২৬, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ, গণতান্ত্রিক অধিকারের আন্দোলন ও সমাজতন্ত্রের লক্ষ্যে সংগ্রাম বেগবান করার আহবান জানিয়েছেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সমন্বয়কারী কমরেড ফখরুদ্দিন কবির আতিক। তিনি আজ শুক্রবার (২৬ নভেম্বর) বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সমাবেশে এই আহবান জানান।

১০৪ তম রুশ নভেম্বর বিপ্লববার্ষিকী ও পার্টির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর পুরাতন স্টেশন চত্বরে বিকাল ৩ টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমরেড ফখরুদ্দিন কবির আতিক বলেন, মানব ইতিহাসের অনন্যসাধারণ ঘটনা রাশিয়ার মহান নভেম্বর বিপ্লব।১৯১৭ সানমলের ৭ নভেম্বর লেনিনের নেতৃত্বে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের প্রথম শ্রমিকশ্রেণীর রাষ্ট্র।পরিকল্পিত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক জাগরণের মাধ্যমে বিপ্লবের একদশকের মধ্যেই রাশিয়ার বুক হতে দারিদ্র-অনাহার-নিরক্ষরতা-বেকারত্ব-ভিক্ষাবৃত্তি-পতিতাবৃত্তিকে সমূলে উচ্ছেদ করেছিল।শোষণ-বৈষম্যের জোয়াল থেকে রাশিয়ার শ্রমজীবি মানুষকে মুক্ত করে সারা বিশ্বের সামনে জ্ঞান-বিজ্ঞান-শিল্প-সাহিত্যের শ্রেষ্ঠত্বে সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল। রুশ বিপ্লবের মধ্য দিয়ে লেনিন আমাদের সামনে প্রতিভাত করলেন, শোষিত মেহনতী মানুষের মুক্তির একমাত্র রাস্তা পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে উচ্ছেদ করে সমাজতান্ত্রিক বিপ্লব সাধন। আর এই বিপ্লব সম্পন্ন করতে শোষিত মানুষের প্রয়োজন একটি অমোঘ হাতিয়ার। সেই হাতিয়ার হলো শ্রমিকশ্রেণির পার্টি। পরবতীর্তে লেনিনের পার্টি ধারণাকে আরও উন্নত ও বিকশিত করেছেন কমরেড শিবদাস ঘোষ।মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে এদেশের মাটিতে বিপ্লবী পার্টি গড়ে তোলার লক্ষ্যে আমাদের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বাসদ(মার্কসবাদী) আমৃত্যু কঠোর সংগ্রাম পরিচালনা করে গিয়েছেন।

আতিক বলেন, আমাদের ইতিহাস নিধার্রিত কর্তব্য সম্পাদন করতে দেশের ব্যাপক শ্রমজীবী মেহনতী মানুষকে এই পার্টির পতাকাতলে সমবেত করে এদেশের পুঁজিবাদী শোষণ উচ্ছেদ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সঙগ্রাম বেগবান করতে হবে।’’


সমাবেশে বক্তারা বলেন, এ দেশে বিগত ১৩ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও পঞ্চাশ বছরের পুঁজিবাদী শোষণে দেশের জনগণ আজ বিপর্যস্ত।এর মধ্যে করোনায় নতুন করে গরীব হয়েছে প্রায় সাড়ে তিন কোটি,বেকার হয়েছে আড়াই কোটি মানুষ। প্রায় ৭৭ শতাংশ মানুষের আয় কমেছে।দ্রব্যমূল্যের উর্ধবগতিতে সংসার চালাতে বেশিরভাগ মানুষের নাভিশ্বাস হচ্ছে।এই অবস্থায় আওয়ামী লীগ সরকার মানুষের জীবনমান রক্ষায় উদ্যোগ না নিয়ে উল্টো এই সময়েই ডিজেল-কেরোসিনের মূল্য লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। একে অজুহাত করে বাসভাড়াও বাড়ানো হয়েছে। ফলে দ্রব্যমূল্য আরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু মানুষের প্রকৃত আয় বাড়ছে না। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নেই। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নেই।একদিকে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবি মানুষের জীবনে প্রবল অভাব,অন্যদিকে কোটিপতি মানুষের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে।দেশী বিদেশী পুঁজিপতি গোষ্ঠীর শোষণ ও লুটপাট অবাধ রাখতেই দেশে আওয়ামীলীগের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসন চলছে।মতপ্রকাশের ন্যুনতম অধিকারও আজ কেড়ে নেওয়া হয়েছে।দেশটাকে একটা পুলিশী রাষ্ট্রে পরিণত করা হয়েছে।

বক্তারা বলেন, এ পরিস্থিতিতে একদিকে বর্তমানে দেশের মানুষের উপর চেপে বসা ফ্যাসিবাদী দুঃশাসনকে উচ্ছেদ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বাম—গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।একই সাথে দেশের এ সংকটের মূল কারণ পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদ করে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাসদ(মার্কসবাদী)-কে শক্তিশালী করার জন্য দেশের শ্রমজীবি মানুষকে আমরা আহবান জানাই।’’

বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা আহবায়ক কমরেড মানস নন্দীর সভাপতিত্বে ও জেলা নেতা জাহেদুন্নবী কনকের পরিচালনায় বিকাল ৩ টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা শাখার সদস্য সচিব শফিউদ্দিন আবিদ।

সমাবেশ শুরুর পূর্বে গণসঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক স্কোয়াড।

সমাবেশ শেষে পুলিশ মিছিল করতে না দেয়ার ঘটনায় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শেয়ার করুন