ডেস্ক রিপোর্ট

১৮ নভেম্বর ২০২১, ১:২৭ অপরাহ্ণ

নেত্রকোনায় বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : নভেম্বর ১৮, ২০২১ ১:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে দুই বছরের শিশুপুত্রসহ বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ব্যক্তিরা হলো আবদুল কাইয়ুম (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিল। আবদুল কাইয়ুম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসনে চাকরি করতেন এবং শহরের নাগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী সন্তানসহ বসবাস করতেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়না তদন্তের জন্য দুজনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন