ডেস্ক রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ৫:১৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ১৬ নভেম্বর ২০২১ সংবাপত্রে দেয়া এক বিবৃতিতে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রয়াণে গভীর শোক ও পরিবার-পরিজন-সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, হাসান আজিজুল হক বাংলা সাহিত্যের এক শক্তিশালী লেখক। মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। দেশের যে কোন ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলো। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর কালজয়ী সৃষ্টিকর্মের দ্বারা।