ডেস্ক রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ৬:৫৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করে ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।
এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হলো।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ২১ শতাংশ।
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।