ডেস্ক রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১১:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেটের নারী উদ্যোক্তা শাহানা চৌধুরীর পরিচালনায়, তাঁতরঙ-এর আয়োজনে নগরীর জেলরোডস্থ পানসী ইন’র ২য় তলায় চলছে দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রয়মেলা।
আজ বৃহস্পতিবার তা শুরু হয়ে চলবে আগামী শুক্রবার ও শনিবার।
মেলায় থাকছে রকমারী শাড়ী, রেডি আনরেডি থ্রী–পিছ, হিজাব, জুয়েলারি সেট, কসমেটিকস, পারফিউম, বিউটি প্রোডাক্ট, লেডিস আন্ডার গার্মেন্টস, বেবি প্রোডাক্ট, কুর্তি ও শীতের শালসহ রকমারি দেশীয় পণ্য।
এছাড়াও এই হেমন্ত চুড়ি উৎসবে আসলেই চুড়ি ফ্রি। মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে- ক্রেতাদের জন্য কুপন কেনাকাটা করলে ফ্রি কুপন। তাছাড়া সকল পণ্যের উপর বিশেষ ছাড়।
কুপনের র্যাফেল ড্র তে রয়েছে প্রথম পুরস্কার নভেম ইকো–রিসোর্টে কাপল ফ্রি একরাত থাকার ব্যাবস্থা, ২য় পুরস্কার কফি এক্সপ্রেস ও ফ্যামেলি ডিনার, ৩য় পুরস্কার টিপটপ মার্টের পক্ষ থেকে প্রসাধনী গিফট বক্স, ৫ম ও ৬ষ্ঠ পুরস্কার নারীর পক্ষ থেকে গিফট ভাউচারসহ আরো অন্যান্য পুরস্কার।
তাঁতরঙ-এর আয়োজন সম্পর্কে উদ্যোক্তা শাহানা চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অতিক্ষুদ্র কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাগণ। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে উদ্যোক্তাদের অনুরোধের প্রেক্ষিতে এ প্রদর্শনী ও মেলার আয়োজন আজ থেকে চলছে। বিশেষ করে অনলাইন উদীয়মান উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে এ আয়োজন।
তিনি আরো বলেন, আগামী দুই দিন শুক্র ও শনিবার ও সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে এই ব্যতিক্রমী পণ্যপ্রদর্শনী মেলায় আসার আমন্ত্রণ জানান তিনি।
মেলা পরিচালনার সাথে জড়িত ফারিয়া চৌধুরী আনিশা জানান,প্রথম দিন অনেকেই মেলায় এসেছেন।কেনাকাটা ও র্যাফেল ড্র সব মিলিয়ে আমরা ক্রেতাদের যথেষ্ট সাড়া পেয়েছি।আগামী দুই দিন ছুটির দিন থাকায় আমরা আরো অনেক মানুষ মেলায় আসবেন বলে আশা করছি।