ডেস্ক রিপোর্ট
৯ নভেম্বর ২০২১, ৫:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় ও দর্শক বান্ধব করতে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর একটি প্রতি মাসের সেরা পারফর্মার বেছে নিয়ে পুরস্কৃত করা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই প্রক্রিয়া শুরু হয়। সে ধারাবাহিকতায় অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন বাংলাদশের অলরাউন্ডার সাকিব আল হাসান, নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসা ও পাকিস্তানের আসিফ আলী।
আইসিসি আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ভোটাভুটিতে সাকিব-ভিসাকে হারিয়ে অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলী। নারী বিভাগে মাস সেরার খেতাব জিতেছেন আয়ারল্যান্ডের লরা ডেলানি।