ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২১, ৯:৫১ অপরাহ্ণ

অবিলম্বে মেঘদল ব্যান্ডের বিরুদ্ধে তথাকথিত মামলা প্রত্যাহার করার দাবি

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আলমগীর সুজন এবং সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায় প্রকাশিত এক যুক্ত বিবৃতিতে ব্যান্ড মেঘদলের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের তীব্র নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত সহিংসতাবিরোধী কনসার্টে মেঘদলের গাওয়া প্রায় দেড় দশক পূর্বের একটি গানের কথাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বর আদালতে এক ব্যক্তি মামলা দায়েরের আবেদন করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের হুজুগ তুলে সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি,পূজামন্ডপে হামলা হয়েছে। সেখানে রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অথচ সেই হামলার প্রতিবাদে করা কনসার্টের গাওয়া গানের মধ্যেও তথাকথিত ধর্মীয় অবমাননাকর কথার দোহাই দিয়ে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে এভাবে শিল্পী,লেখক,বুদ্ধিজীবীসহ সকল সৃষ্টিশীল মানুষের কন্ঠকে রোধ ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে দেশে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরী করা হচ্ছে।

নেতৃবৃন্দ এই অপচেষ্টাকে রুখে দেয়ার আহ্বান জানান, একইসাথে তথাকথিত অভিযোগের এই মামলা প্রত্যাহারের দাবি করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন