ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর ২০২১, ৩:২২ অপরাহ্ণ

চট্টগ্রামে শনাক্তের হার ০.৪০ শতাংশ, মৃত্যু ১

আপডেট টাইম : অক্টোবর ২৪, ২০২১ ৩:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার কমে ২৪ ঘণ্টায় ৪ জন শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ০ দশমিক ৪০ শতাংশ। এ সময়ে করোনায় একজন মারা গেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের রবিবারের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, শনিবার চট্টগ্রামের ৯৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে শহরের বাসিন্দা ১ জন ও তিন উপজেলার ৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারী, মিরসরাই ও চন্দনাইশে একজন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ১৫৯ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩ হাজার ৯২৯ জন ও গ্রামের ২৮ হাজার ২৩০ জন।

করোনায় গতকাল গ্রামের একজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ৩১৯ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৭২১ জন ও গ্রামের ৫৯৮ জন।

শেয়ার করুন