ডেস্ক রিপোর্ট

২০ অক্টোবর ২০২১, ৪:৩৬ অপরাহ্ণ

যারা ইসলাম ধ্বংস করতে চায়, তাদের প্রতিহত করা হবে: মোজাম্মেল হক

আপডেট টাইম : অক্টোবর ২০, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: ইসলামের নাম নিয়ে যারা ইসলাম ধ্বংস করতে চায় তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তারা হালে পানি পাবে না বলে সতর্ক করেছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) নগরীরর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঈদে মিলাদুন্নবী ও শান্তি মহাসমাবেশে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে কষ্ট হয়, অল্প সংখ্যাক লোক ইসলামের নাম ব্যবহার করে আমাদের ধর্মকে কলঙ্কিত করছে। তারা দেশে সন্ত্রাসী ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ইসলামের নাম ব্যবহার করে এরা অরাজকতা ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে, এটা দুঃখজনক। এরা হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কেউ যাতে ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি না করে সেই বিষয়ে আমাদর সজাগ থাকতে হবে। যারা বর্তমানে আমাদের ধর্মের নাম ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করছে ও ধর্মকে কলঙ্কিত করছে, এতে আমরা লজ্জিত।

ইসলাম মানেই শান্তি জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, আমাদের আচার-আচারণে যেন প্রকৃত ইসলামের চিত্র ফুটে ওঠে। ইসলাম মানেই উদার ও মানবিক, এটা সবার কাছে তুলে ধরবো। আমাদের সঠিক ইসলাম জানতে হবে।

পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট হযরত শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানীর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শেয়ার করুন