ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

সিলেটে ৬ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

আপডেট টাইম : অক্টোবর ১৯, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট নগরের ঘাসিটুলা সবুজসেনা এলাকায় ছয় ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাত ৮টায় মারা যান মা পতি বেগম (৬৫)। আর রাত ২টার দিকে মারা যান ছেলে মুজিবুর রহমান মুজিব (৩৪)।

মুজিবুর রহমান মুজিব নগরের ১০ ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ঘাসিটুলা লামাপাড়া জামে মসজিদ সংলগ্ন পঞ্চায়েতি কবরস্থানে মা ও ছেলের একসঙ্গে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুজিবুর রহমানের প্রতিবেশী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কয়েক মাস আগে মুজিবুর রহমান মুজিবের শরীরে ক্যানসার ধরা পড়ে। তিনি সদ্য বিবাহিত ছিলেন। ছেলের দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার খবরে মা পতি বেগম ব্রেন স্ট্রোক করেন। এরপর থেকে মা-ছেলেকে দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো। কিন্তু কোনো উন্নতি হয়নি। সোমবার রাত ৮টায় নিজ বাসায় ইন্তেকাল করেন পতি বেগম। মরদেহ রাতে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসে দেখানো হয় ছেলে মুজিবুর রহমানকে। এর কিছুক্ষণ পর মুজিবও মারা যান।

তিনি বলেন, জোহর নামাজের পর জানাজা শেষে মা-ছেলের দাফন সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন