ডেস্ক রিপোর্ট

১৭ অক্টোবর ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ

স্কটল্যান্ডকে চেপে ধরেছে রিয়াদের দল

আপডেট টাইম : অক্টোবর ১৭, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করতে নামা মাহমুদউল্লাহ রিয়াদের দল এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে।

স্কটিশদের রীতিমতো চেপে ধরেছে টাইগার বোলাররা। ১১.৩ ওভারে ৫৩ রানে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

তৃতীয় ওভারে স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজারকে (০) ফিরিয়ে উইকট উৎসবের শুরু করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপরের পাঁচ উইকেটই নিয়েছেন দুই স্পিনার মেহেদী হাসান ও সাকিব আল হাসান।

অষ্টম ওভারে আক্রমণে এসেই জোড়া উইকেট তুলে নেন মেহেদী। ফেরান ম্যাথু ক্রস (১১) ও জর্জ মানজিকে (২৯)।

১১তম ওভারে জোড়া আঘাত সাকিবের। তিনি তুলে নেন রিচি বেরিংটন (২) ও মিচেল লিস্ককে (০)। ১২তম ওভারে মেহেদি তুলে নেন ক্যালাম ম্যাকলেয়ডকে (৫)।

শেয়ার করুন