ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর ২০২১, ১১:৩৯ অপরাহ্ণ

ত্রিশালে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৭

আপডেট টাইম : অক্টোবর ১৬, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা পাথর বুঝাই একটি বিকল ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ ৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ঐ বাসের কমপক্ষে ৮ যাত্রী।

আজ শনিবার (১৬ই অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তারা দীর্ঘদিন তারা মানিকগঞ্জের সিংগাইর বসবাস করে আচারের ব্যবসা করতো।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের ফজলুল হক ওরফে আজমুল (৩২), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) ও তাদের দুই সন্তান আজমিনা (৮) ও আবদুল্লাহ (৫), একই এলাকার সিরাজ মিয়া (৩৫), নজরুল ইসলাম (৫০) এবং ভালুকার নিশিন্দা এলাকার তাজুল ইসলামের স্ত্রী হেলেনা বেগম (৪০)।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশালের চেলের ঘাট এলাকায় বালু ভর্তি একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে শেরপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থেল শিশু নারীসহ পাঁচজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহত সবাই বাসের যাত্রী। তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন