ডেস্ক রিপোর্ট

৮ অক্টোবর ২০২১, ১:১৪ পূর্বাহ্ণ

সিলেটে দূর্গা পুজোর গান ‘মাকে আর যেতে দেবো না’ প্রকাশ হলো

আপডেট টাইম : অক্টোবর ৮, ২০২১ ১:১৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে সিলেটে দূর্গা পুজোর গান ‘মাকে আর যেতে দেবো না’ প্রকাশ হলো।

সুদিপ চক্রবর্তীর সুর ও সঙ্গীত আয়োজনে, অয়ন দে কথায় বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় প্রকাশ পায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুজোর এই গান। গানটির মাধ্যমে মায়ের আগমনী বার্তার প্রকাশ ঘটাতেই এই গানের আয়োজন বলে জানান গানটিতে কন্ঠ দেওয়া শিল্পী পল্লবী দাস মৌ।

“মাকে আর যেতে দেবো না” গানটি ‘Studio Folk & Rock YouTube চ্যানেল’ প্রকাশ পেয়েছে।

এই আয়োজনে রয়েছেন শরদিন্দু ভট্টাচার্য্য ( বাংলা বিভাগের অধ্যাপক – শাবিপ্রবি) বিপ্রদাস ভট্টাচার্য ( প্রিন্সিপাল ললিতকলা একাডেমি) গৌতম চক্রবর্তী ( সাধারণ সম্পাদক – সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট) । এছাড়াও সিলেট এর কণ্ঠশিল্পী অয়ন দে, পল্লবী দাস মৌ, প্রিয়দর্শন দত্ত চৌধুরি সহ আরও অনেকে যুক্ত আছেন। গানটি সিলেটের সঙ্গীত অঙ্গনে সঙ্গীত পিপাসুদের মন জয় করবে বলে আশাবাদী আয়োজকরা।

গানটির ভিডিও ধারণ করেন রবিউল সানি ও নির্দেশনা দেন অয়ন দে।

 

শেয়ার করুন