ডেস্ক রিপোর্ট
৭ অক্টোবর ২০২১, ১০:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের শিববাড়ীর এলাকার পৈত্যপাড়ার শ্রী শ্রী রক্ষা কালীবাড়ী মন্দিরে নবনির্মিত “শ্রীমন্দির” আগামীকাল ৮ অক্টোবর রোজ শুক্রবার দুপুর ২ ঘটিকায় মন্দির প্রাঙ্গণেই উদ্বোধন হতে যাচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী পি.কে.চৌধুরী,সম্মানিত ট্রাষ্টি,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- এডভোকেট রঞ্জন ঘোষ,সাধারণ সম্পাদক,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,সিলেট জেলা।
সভাপতিত্ব করবেন- এডভোকেট মলয় কান্তি পাল (সামু),সভাপতি-শ্রী শ্রী রক্ষা কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটি।
সঞ্চালনা করবেন-সঞ্জীব দত্ত,সাধারণ সম্পাদক-শ্রী শ্রী রক্ষা কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটি।
কমিটির পক্ষ থেকে সবাইকে উক্ত অনুষ্টানে আমন্ত্রণ জানানো হয়েছে।