ডেস্ক রিপোর্ট

৬ অক্টোবর ২০২১, ৯:০৫ অপরাহ্ণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাসদের বিক্ষোভ

আপডেট টাইম : অক্টোবর ৬, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চাল, ডাল, লবণ, তেল, চিনি, ডিম, পোল্ট্রি মুরগিসহ সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর জিপিও এলাকায় জাসদের ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভে বক্তারা বলেন, ‘চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, পোল্ট্রি মুরগি, ডিমের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস ওঠেছে। বাজার সিন্ডিকেটের কারসাজির কারণেই নিত্যপণ্যের বাজার আজ নিয়ন্ত্রণহীন।

জাসদের নেতারা মনে করছেন, বাজার সিন্ডিকেটের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন বাজার সিন্ডিকেটের কাছে অসহায়।

ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি নুরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব মানববন্ধনে বক্তব্য রাখেন ‑ জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও জাসদ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, মো. মোহসীন, জাসদ যুগ্ম সাধারণ ও জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান, রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ। সভা পরিচালনা করেন জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন।

শেয়ার করুন