ডেস্ক রিপোর্ট

৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:২৭ অপরাহ্ণ

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ছাতকের জাউয়াবাজারে মানববন্ধন

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জ জেলার ছাতকের জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলীর (৮০) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জাউয়া বাজারে তাৎক্ষণিক মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার, ৩০ সেম্পম্বর সন্ধ্যা ৭ টা অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন জাউয়াবাজার এলাকার সর্বস্তরের মানুষ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলীর প্রাক্তন ছাত্র এবং এলাকার সুশীল সমাজের নাগরিক বৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পাইগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মুকিত শহিদ, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মিসবাহুজ্জামান শিলু, পাইগাঁ উচ্চ বিদ্যালয় প্রাক্তন সভাপতি রেজা মিয়া তালুকদার, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মাহমুদ আলী, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আছাদুর রহমান, জাউয়াবীজার ডিগ্রি কলেজ এর প্রভাষক নাজমুল হক, আলমগীর হোসেন ( ইংল্যান্ড প্রবাসী), লায়েক মিয়া তালুকদার ( সহ সভাপতি, খিদ্রাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি), কবি হীরক তালুকদার, কবির আহমদ (ব্যবসায়ী), হেলাল উদ্দিন ( সদস্য, ম্যানেজিং কমিটি, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মো: ওবায়দুল হক আশফাক ( প্রিন্সিরাল, সাইন্স এন্ড লেটার্স গার্লস স্কুল এন্ড কলেজ) প্রমূখ।

মানববন্ধন থেকে শিক্ষক হরমুজ আলীর (৮০) উপর হামলাকারী সন্ত্রাসী বড়কাপন গ্রামের খোয়াজ আলীর ছেলে গোলাপ মিয়া, সুজন মিয়া, হোসাইন মিয়া এবং একই গ্রামের ওয়াব আলীর ছেলে লায়েক মিয়াকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবী জানানো হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টার দিকে শিক্ষক হরমুজ আলীর বাড়ির পাশে ফলানো ঘাস কাঁটতে আসলে হরমুজ আলী প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি আঘাত করতে থাকে।  এক পর্যায়ে তিনি প্রাণ বাঁচাতে নিজ বাড়িতে আশ্রয় নিতে চাইলে দুর্বৃত্তরা শিক্ষকের স্ত্রীকে ন্যাক্ষারজনক হামলা করে। আহত অবস্থায় শিক্ষক হরমুজ আলীকে কৈতক ২০ শয্যা হাসপাতে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। এ ঘটনা মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন