ডেস্ক রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ৭:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: তেল – গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রাম জেলা যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জানে আলম এর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় কমিটির চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক বাসদ নেতা কমরেড মহিন উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা রাজা মিয়া, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমী, বাসদ ( মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সদস্য জাহেদুন্নবী কনক, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন এর রফিকুল ইসলাম, ফরহাদ জামান জনি, অমৃত বড়ুয়া, শ্রমিক নেতা মছিউদ্দৌলা, হালিম।
নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা জানে আলম মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোককে শক্তিতে পরিণতত করে দেশের সম্পদ রক্ষা আন্দোলনে জনগণকে যুক্ত হওয়ার আহবান জানান।