ডেস্ক রিপোর্ট

২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৯ অপরাহ্ণ

বহুত্ববাদি সমাজ বিনির্মানে সাংস্কৃতিক চর্চা আরো বৃদ্ব্যি করতে হবে

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬, ২০২১ ১০:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:: ’বহুত্ববাদি সাংস্কৃতিক চর্চা করি নারীবান্ধব স;মাজ গড়ি’ এই স্লোগানকে ধারন করে গত ২৩ সেপ্টেম্বর অনলাইন প্লাটফর্ম (জুম) এর মাধ্যমে বাংলাদেশ সময় রাত ৯.০০ ভারত সময় রাত ৮.৩০ আমেরিকা সময় সকাল ১১.০০ লন্ডন সময় ৪.০০ টায় অনলাইন ভিত্তিক (জুম) প্রবীন অধিকার সুরক্ষায় গানে গানে আড্ডা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবীন অধিকার রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহনকারীরদের পরিচয়ের মধ্যে দিয়ে কর্মসুচি শুরু হয়। শুরুতেই ফিরোজ মিয়া ফ্যান ক্লাব, বারসিক ও গ্রামীন শিল্পী সংস্থার কার্যক্রম নিয়ে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়। অনুষ্টানটি ফিরোজ মিয়া ফ্যান ক্লাব ও মানিকগঞ্জ গ্রামীন শিল্পী সংস্তার আয়োজনে ও বারসিক এর সহযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রবীণ অধিকার সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহন করেন, ফিরোজ মিয়া ফ্যান ক্লাব সভাপতি বিশিষ্ঠ সংগীত শিল্পী ফিরোজ মিয়া, সংগীত শিল্পী অলিউজ্জামান লাবিদ, বারসিক, মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় ও প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন,সত্ত রঞ্জন সাহা ও মো. নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনায় ফিরোজ মিয়া ফ্যান ক্লাব সভাপতি ফিরোজ মিয়া বলেন, সমাজে বা পরিবারের মধ্যে যাদের প্রবীণ ব্যক্তি রয়েছে তাদের প্রতি আমাদের বিশেষ যত্নশীল হওয়া উচিত। তাদের খাওয়া-দাওয়া, স্বাস্থ্য, চিকিৎসা সহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা। তিনি আরোও বলেন, বয়স্ক মানুষের জন্য গ্রামগঞ্জে একটি করে প্রবীণ বিনোদন কেন্দ্র থাকা প্রয়োজন। যেখানে সমাজের বয়স্ক ব্যক্তিবর্গ, সবাই আড্ডা দিবে, গল্প করবে, তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারে আমাদের সে ধরনের ব্যবস্থা করা উচিত ।

ফিরোজ মিয়া ফ্যান ক্লাবের কার্যকরী সদস্য অলিউজ্জান লাবিদ প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ে আলোচনায় তুলে ধরে বলেন, প্রতি বছর ১ অক্টোবর আন্তজাতিক প্রবীণ দিবস পালিত তারই অংশ হিসেবে আজকের এই কর্মসুচির মাধ্যমে প্রবীণদের প্রতি পরিবারে ও সমfজে মর্যাদা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। তিনি আরোও বলেন, কোন কোন পরিবারে প্রবীণ ব্যক্তিদের কথার মর্যাদা বা গুরুত্ব দেওয়া হয় না। অথচ এই প্রবীণদের হাত ধরেই সবাই বড় হয়েছে। আবার নারীবান্ধব বহুত্ববাদি সমাজ বিনির্মান করতে সাংস্কৃতিক চর্চাকে আরো বৃদ্ব্যি করতেই হবে।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান গানে গানে আড্ডা সংগিত পরিবেশন করা হয়। সংগীত পরিবেশনে অংশগ্রহন করেন, ফিরোজ মিয়া, অলিউজ্জান লাবিদ, রুবাইয়া ফারজানা রেশমা, অন্তিকা কর্মকার, রতন সাহা ও মুন্না সাহা।

অনুষ্ঠাটি সঞ্চালনা করেন বারসিক মানিকগঞ্জ এর সমন্বয়কারী বিমল রায়।

শেয়ার করুন