ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২০ অপরাহ্ণ

প্রথমবারের মত কোয়াড’র নেতাদের সরাসরি বৈঠক

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪, ২০২১ ১০:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: প্রথমবারের মত কোয়াড-এর নেতারা সরাসরি বৈঠকে বসতে চলছে। হোয়াইট হাউসে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে কোয়াডের নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বৈঠকে বসবেন।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান- এ চার দেশের জোট কোয়াড এর সম্মেলনে করোনা ভ্যাকসিন, অবকাঠামো ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার অকাস চুক্তি ঘোষণার এক সপ্তাহেরও পর বৈঠক হচ্ছে কোয়াডের।

এর আগে বাইডেন মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠক করবে। কোয়াড সামিটের পর বাইডেন সুগার সঙ্গেও আলাদা বৈঠক করবেন।

গত প্রায় দেড় বছরে কোয়াডের অনেক ভার্চ্যুয়াল মিটিং হয়েছে। এর সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের মধ্যে গত মার্চে অনলাইনে সম্মেলন হয়েছে।

শেয়ার করুন