ডেস্ক রিপোর্ট

২২ সেপ্টেম্বর ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ

ওসি মোয়াজ্জেমকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে দেন।

২০১৯ সালের ৭ই ডিসেম্বর ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়।

এর আগে, মাদ্রাসাছাত্রী নুসরাতের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে ২০১৮ সালের ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়। মামলাটির তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৮ সালের ২৭ মে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত তা আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর মোয়াজ্জেমকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ এপ্রিল নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যা চেষ্টার পর ১০ এপ্রিল সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার কয়েকদিন আগে নুসরাত ঐ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় গেলে থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন বলে অভিযোগ আনা হয় মামলায়। এদিকে, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণ হওয়ায় আলোচিত নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন