ডেস্ক রিপোর্ট

২২ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৭ অপরাহ্ণ

আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় নিহত ৩

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি তল্লাশিচৌকিতে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) এই হামলা হয় বলে নিশ্চিত করেছেন তালেবানের এক কর্মকর্তা। হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে দাবি করেছেন তিনি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবদেনে এমনটি বলা হয়।

তবে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা জালালাবাদ শহরের একটি জেলায় রিকশা করে এসে একটি তল্লাশিচৌকিতে এ হামলা চালায়। নিহতদের দুইজন তালেবানের নিরাপত্তারক্ষী। জালালাবাদে আরও একটি ঘটনায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস নিষ্ক্রিয় করতে গিয়ে দুই তালেবান আহত হয় বলে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন।

সম্প্রতি জালালাবাদে তালেবান সদস্যদের লক্ষ্য করে চালানো একাধিক হামলার দায় আইএসের আফগান শাখা স্বীকার করে। এসব হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটে।

 

শেয়ার করুন