ডেস্ক রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯ অপরাহ্ণ
অধিকারবিডি ডেস্ক:: কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে ফাসিয়াখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল নিহত হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী।
তিনি জানান, সোমবার ভোরে ফাসিয়াখালীর ঘোনারপাড়ায় ১০-১২ জনের একটি দল সরওয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
অধিকারবিডি/প্র.পা