ডেস্ক রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৮ অপরাহ্ণ
তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং প্রতিনিধি:: হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের উদ্যোগে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন প্রাঙ্গনে দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গীবাদ, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারীর প্রতি ডিজিটাল ভালোলেন্স বিরোধী বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। ১৫ সেপ্টেম্বর দুপুর ১২ টায় এ বিট পুলিশিং সভার অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সভায় স্থানীয় ইউ/পি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান এর সভাপতিত্ত্বে ও এসআই সনজয় সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক ব্যক্তিত্ব সাবেক ইউ/পি চেয়ারম্যান হায়দারুজ্জামান খাঁন ধন মিয়া, ৩নং দক্ষিন-পূর্ব ইউ/পি চেয়ারম্যান হাবিবুর রহমান, স্থানীয় ইউ/পি সদস্যগন ও বিভিন্ন শ্রেনি পেশার ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি’র বক্ত্যবে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারীর প্রতি ডিজিটাল ভালোলেন্স, দাঙ্গা, মাদক, জুয়া ও ইভটেজিং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।