ডেস্ক রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ২:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম রোমানা মোর্শেদ কনক চাঁপা। অসংখ্য গান গেয়ে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। গত ১১ সেপ্টেম্বর প্রথিতযশা কণ্ঠশিল্পীর জন্মদিন ছিল। রাত ১২টার পর থেকেই জন্মদিনে ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন কনক চাঁপাকে।
সাধারণত জন্মদিন নিয়ে তেমন উচ্ছ্বাস প্রকাশ করেন না তিনি। কিন্তু এবার ভিডিও বার্তার মাধ্যমে তিনি ভক্তসহ সবাইকে ফিরতি ভালোবাসা পাঠিয়েছেন।
কনক চাঁপা ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় ভালোবাসার মানুষরা, আমি আপনাদের কখনো দর্শক শ্রোতা বা ফলোয়ার চিন্তা করি না। আমি শুধু মনে করি ভালোবাসার মানুষ। আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন আমিও আপনাদের সেভাবে ভালোবাসি।
আজ আমি ৫২ বছর পার করে ৫৩ বছরে পা রেখেছি। আপানাদের দোয়ায় আমি এখনও সুস্থতা নিয়ে বেঁচে আছি।’
তিনি আরও বলেন, ‘আপনারা যেভাবে বন্যার পানির মতো শুভকামনা জানিয়েছেন এই উত্তর দিতে গেলে আমার অনেক দিন চলে যাবে। আমি অভিভূত, বিস্মিত। আমি যখন ফেসবুক খুললাম তখন স্পষ্ট করে বুঝতে পেলাম আপনারা কত বেশি ভালোবাসেন আমাকে।’
কনক চাঁপা আরও বলেন, ‘এবারের জন্মদিনটাও কাটিয়েছি আমেরিকায়। মা, সন্তান, নাতি নাতনিরা আছেন দেশে। তাদের সঙ্গে কথা হয়েছে। অনেক পুরাতন স্মৃতি মনে করে দিচ্ছিলেন মা। তখন আমার কান্না চলে আসছিল। আমার ভাগ্নি অ্যানির সঙ্গে কাটছে দিনটা।