ডেস্ক রিপোর্ট
৯ সেপ্টেম্বর ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আঙুলের পুরনো চোট বেড়ে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলছেন না সাকিব আল হাসান।
একইসাথে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে হোটেল ছেড়েছেন দুই টাইগার আইকন।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে শর্ট ফরম্যাটের সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে ছোঁয়া হচ্ছে না সাকিব আল হাসানের। আঙুলে ব্যাথা থাকায় শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না টাইগার পোস্টার বয়। গত দুই ম্যাচে উইকেটশূন্য থাকা সাকিবকে এখন মালিঙ্গার সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুতে অপেক্ষা করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
শেষ ম্যাচে না খেললেও এখনই দেশ ছাড়ছেন না সাকিব। আইপিএল খেলতে তার দুবাই যাওয়ার কথা আরও দু-তিন দিন পর। এদিকে, আইপিএল ও বিশ্বকাপের কথা বিবেচনায় কাটার মাস্টার মুস্তাফিজকে রাখা হয়েছে বিশ্রামে।