ডেস্ক রিপোর্ট

৫ সেপ্টেম্বর ২০২১, ১২:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে পৌঁছেছে আফগান যুবারা

আপডেট টাইম : সেপ্টেম্বর ৫, ২০২১ ১২:১৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সব অনিশ্চয়তা কাটিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছেছে। স্বাগতিক যুবাদের সঙ্গে তারা পাঁচটি যুব ওয়ানডে ম্যাচের সিরিজ ও একটি চার দিনের ম্যাচ খেলবে।

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির কোনো দলের ক্রিকেট সফর এটিই প্রথম। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।

আফগান যুবারা শনিবার ঢাকায় পা রেখেই উড়ে গেছে সিলেটে। এর আগে সড়ক পথে পাকিস্তানে গিয়ে সেখান থেকে আকাশ পথে তারা বাংলাদেশে আসে। পাকিস্তানের ভিসা পেতে একটু দেরি হওয়ায় সফরও পিছিয়ে যায় কিছুটা।

সিলেটে তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে আফগান যুবারা। করোনা পরীক্ষায় নেগেটিভ সাপেক্ষে বুধবার থেকে অনুশীলন শুরু করতে পারবে।

১০ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের ম্যাচগুলো যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চার দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর।

এই সিরিজ সামনে রেখে সিলেটে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশের যুবারা। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলীদের দলটির পর নতুন যুব দলের এটিই হবে প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ।

শেয়ার করুন