ডেস্ক রিপোর্ট

৪ সেপ্টেম্বর ২০২১, ২:৩৭ অপরাহ্ণ

বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

আপডেট টাইম : সেপ্টেম্বর ৪, ২০২১ ২:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং প্রতিনিধি:: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র উচ্চ শিক্ষা লাভে যুক্তরাজ্য গমনের লক্ষ্যে ও বদলি উপলক্ষে বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ আলীর সভাপত্বিতে ও সাধারন সম্পাদক খলিলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এম,পি আব্দুল মজিদ খান, সংর্বধিত ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, থানা অফিসার ইনচার্জ এমরান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, পি আই ও মলয় দাস, প্রেসক্লাব উপদেষ্টা মোতাব্বির হোসেন, মোশারফ হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, যুবলীগ নেতা ছায়েব আলী ও মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান বলেন নির্বাহী অফিসার মাসুদ রানা একজন কর্মপ্রেমিক মানুষ হিসাবে বানিয়াচং উপজেলা বাসীর মনে অল্প দিনে জায়গা করে নিয়েছেন। আমি বিশ্বাস করি উনি দেশের যে স্থানেই থাকবেন বানিয়াচং’য়ের মতই সতার সাথে কাজ করে যাবেন।

শেয়ার করুন