ডেস্ক রিপোর্ট

২ সেপ্টেম্বর ২০২১, ২:২৭ অপরাহ্ণ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ২ প্রাণহানি

আপডেট টাইম : সেপ্টেম্বর ২, ২০২১ ২:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে করোনায় কেউ মারা না যাওয়ায় জেলার মোট মৃত্যুর সংখ্যা ৫০৩ জনে অপরিবর্তিত রয়েছে।

একই সময়ে ১৯২ নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৮৭ । এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৭৯৫ জনে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত দুজনই ফরিদপুরের। তারা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গার শুকুর মোল্লা (৫৫) ও ফরিদপুর সদরের উত্তর শোভারামপুর এলাকার মালেক শেখ (৫৮)।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৩৬ জনের মধ্যে আলফাডাঙ্গায় দুইজন, বোয়ালমারীতে দুইজন, মধুখালীতে ১০ জন, সদরপুরে চারজন, চরভদ্রাসনে একজন ও ফরিদপুর সদরে ১৭ জন রয়েছেন। র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে বাকি ছয়জন শনাক্ত হয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১০২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭১ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১২ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০৩ জন।

শেয়ার করুন